![]() |
| নিউ মার্কেট মোড়ে ছাত্র সমাবেশ। |
১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর স্বৈরাচার আইয়ুব খান এর প্রণীত শরিফ কমিশনের বৈষম্য মূলক শিক্ষানীতির বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। সেদিন পুলিশের গুলিতে শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধ বাবুল, মোস্তফা, ওয়াজিওল্লা সহ নাম না জানা অনেক সাহসী তরুণ শহীদ হয়! আজকে স্বাধীন বাংলাদেশেও শাসকগোষ্ঠী সেই একই নীতিতে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছে। টাকা যার শিক্ষা তার, এই নীতিতে চলছে আমাদের গোটা শিক্ষা ব্যবস্থা। বাণিজ্যিক ধারায় পরিচালিত এই ব্যবস্থায় শিক্ষা উপকরণের দাম আকাশ ছোঁয়া। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা নূন্যতম শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ পাচ্ছে না। মহান শিক্ষা দিবসের ইতিহাসের সংগ্রামী চেতনায় বর্তমান তরুণ প্রজন্মকে উদ্ধিপ্ত হতে হবে। শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে শাসক গোষ্ঠীর সকল ষড়যন্ত্র এদেশের ছাত্র সমাজকে রুখে দিতে হবে।
